কোলকাতা (১৬ নভেম্বর '২৪):- মুম্বইয়ের প্রখ্যাত কণ্ঠসঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর-এর পর এবার বাংলা চলচ্চিত্র জগতের নবাগতা অভিনেত্রী সঙ্গীতা কোনার -কে শুভেচ্ছা জানালেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর স্বনামধন্য অভিনেত্রী নুসরত জাহান।



কোলকাতা (১৬ নভেম্বর '২৪):-  মুম্বইয়ের প্রখ্যাত কণ্ঠসঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর-এর পর এবার বাংলা চলচ্চিত্র জগতের নবাগতা অভিনেত্রী সঙ্গীতা কোনার -কে শুভেচ্ছা জানালেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর স্বনামধন্য অভিনেত্রী নুসরত জাহান।
আজ সন্ধ্যায় এক ঝটিকা সফরে 'স্টুডিও ও এইচ ডি' -তে উপস্থিত হয়ে বাংলা চলচ্চিত্র জগতে পা রাখার জন্য সঙ্গীতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নুসরত।

বলে রাখা ভালো, গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার-এর লেখা অন্যতম বিখ্যাত গান 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই'-কে অবলম্বন করে নির্মিত বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস'-এর 'টাইটেল সঙ' গেয়েছেন বিনোদ রাঠোর।

'হোয়াইট হর্স পিকচার' প্রযোজিত এবং বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ নির্দেশিত বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস'-এর 'টাইটেল সঙ' রেকর্ড করতে গত ৪ অক্টোবর কোলকাতা এসেছিলেন বিনোদ রাঠোর। 

'কফি হাউস'-এর প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "গৌরিপ্রসন্ন মজুমদারের কথায় ও সুপর্ণকান্তি ঘোষ-এর সঙ্গীত পরিচালনায় মান্না দে-র কণ্ঠে গীত বিখ্যাত গান 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' প্রকাশিত হয়েছিল ১৯৮৩ সালে। বাঙালি সমাজে অত্যধিক জনপ্রিয় এই সঙ্গীতকে পৃষ্ঠভূমি রেখে নির্মিত 'কফি হাউস'-এ নায়িকা (সুজাতা)-র চরিত্রে অভিনয় করেছেন কানাডার সুপার মডেল ও বিউটি ক্যুইন সঙ্গীতা কোনার।"

'স্টুডিও ও এইচ ডি'-র পক্ষ থেকে নুসরত জাহান-এর পাশাপাশি শিবু সোম ও সৌরভ ঘোষ-কে ধন্যবাদ জানানো হয়েছে।

                                         

Comments

Popular posts from this blog

গ্ল্যামারএক্স-এর আয়োজনে "সারা বাংলা এক ফ্যাশন শো": বৈচিত্র্যের রঙে রাঙা এক সন্ধ্যা

The Times Of India prestigious 7th edition Business award

প্রেস ক্লাব কলকাতার ৮১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ মোহনবাগান মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।